মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

ভ্রমণ: রহস্যময় আলুটিলা গুহা

খাগড়াছড়ি শহর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে মাতিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় গুহা। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। তবে আলুটিলা পর্যটন কেন্দ্রে
অবস্থিত বলে আমরা একে আলুটিলা গুহা বলেই চিনি। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র।